তথ্যচিত্রে আন্দ্রে মারলোর বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে পূর্ব বাংলার জনসাধারণের ওপর হামলে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। তখন আন্দ্রে মারলো নামের এক ভিনদেশি দৃপ্ত কণ্ঠে নীরবতা ভাঙলেন। বিশ্ববাসীর প্রতি বাঙালি জাতিকে রক্ষায় এগিয়ে আসার আবেদন জানালেন।সে সময় তিনি মুক্তিবাহিনীর সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতির ঘোষণা দেন এবং একটি স্বেচ্ছাসেবক বাহিনীও গঠন করেন। যদিও শেষ পর্যন্ত ১৯৭১ সালে যুদ্ধের সময়ে তাঁর বাংলাদেশে আসা হয়নি। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এলে তাঁকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। ১৯৭৩ সালে তাঁর বাংলাদেশে আগমনের ওপর ভিত্তি করে ফরাসি টেলিভিশনের জন্য একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন ফরাসি নির্মাতা ফিলিপ হালপেন। ‘বাংলাদেশ ইয়ার ওয়ান: ফ্রম ডেসপায়ার টু হোপ’ শিরোনামের এই তথ্যচিত্র গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হয়। এ প্রদর্শনীর উদ্বোধন করেন মাহমুদ শাহ কোরেশি। এ সময় উপস্থিত ছিলেন প্রদর্শনীর মূল পরিকল্পনাকারী আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ওলিভিয়ে লিতভিন।