তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) আমি একজন ছাত্র (বাণিজ্যিক), ইন্টারনেট-ভিত্তিক খণ্ডকালীন কাজের মাধ্যমে আয় করতে চাই। এ জন্য আমাকে কোন কোর্সটি সম্পন্ন করতে হবে? ইন্টারনেট রিলেটেড বিভিন্ন কোর্স কোথায় করব, বিশেষ করে, ঢাকায় এ কোর্সগুলো কোথায় শেখানো হয়?মোহাম্মদ নাসির হোসেনধানমন্ডি, ঢাকা। বর্তমানে ঘরে বসেই আয়ের সুযোগ করে দিয়েছে তথ্যপ্রযুক্তি তথা ইন্টারনেট। সামান্য কম্পিউটার চালানোর জ্ঞান থাকলেই যে কেউ অনলাইনের মাধ্যমে আয় করতে পারেন। এ জন্য প্রথমত, ইন্টারনেট ব্রাউজিংয়ের ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন অনলাইন প্রোগ্রামের পথ বা টেকনিকস জানতে হবে এবং এসব প্রোগ্রামে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তা জানতে হবে এবং তৃতীয়ত, টাকা লেনদেনের কৌশল জানতে হবে। মূলত এসব বিষয়ের জন্য কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে এসব বিষয় সম্বন্ধে তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া হিসাবরক্ষণের কাজ, পরিসংখ্যানমূলক গবেষণা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়ের ওপর কাজ করে অনলাইনের মাধ্যমে আয় করা যায়; তবে এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের কিছুটা প্রয়োজন রয়েছে। বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ইন্টারনেটের ওপর বিভিন্ন কোর্স করিয়ে থাকে; যেমন: বসুন্ধরা সিটিতে ইজেন কমিউনিকেট, মোহাম্মদপুরে ডক্স লারনিং, আরামবাগে আনন্দ মাল্টিমিডিয়া এবং ফার্মগেটে বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। উত্তরায় অ্যাপটেক এবং আরও অনেক প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। এসব জায়গায় কোর্স করলে তারা অ্যাডভারটাইজিং, বিডিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারেল মার্কেটিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেবে। এ বিষয়ে আরও তথ্যের জন্য ‘www.odesk.com’ সাইটটি ভিজিট করতে পারেন। পরামর্শ দিয়েছেন: বি এম শাহরিয়ার মজুমদার, সিনিয়র ম্যানেজার, পিএমও, ডিরিক আইসিটি লিমিটেড, ঢাকা।