তথ্যপ্রযুক্তির জন্য ভাষাশিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি সবাইকে বলি, তথ্যপ্রযুক্তিতে আমাদের দখল বাড়াতে হবে। সেটা করতে গেলে জরুরি হলো, তথ্যপ্রযুক্তিতে মাতৃভাষার ব্যবহার। তা হলে আগে কী করতে হবে? আগে আমাদের নিজের ভাষাটা ভালো করে শিখতে হবে।আমাদের বাংলা ভাষার ব্যাকরণ, বানানরীতি ভালোভাবে শিখে ভাষাটি পুরোপুরি করায়ত্ত করতে হবে। তার পরই আমরা সে ভাষাকে তথ্যপ্রযুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারব। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি, যখন কম্পিউটারে ভুল বানান লেখা হলে সেটা এমনি এমনিই ঠিক হয়ে যাবে। কম্পিউটারে আমি চাইলেই যেকোনো বাংলা বানানরীতি পরীক্ষা করে নিতে পারব। কম্পিউটারে এই জিনিসগুলো কারা যোগ করবে? যারা আজকে বাংলা ভাষাটা ভালো করে শিখছে, তারাই যোগ করবে।