তথ্যমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী মহানগর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় আয়োজিত তিন দিনব্যাপী তথ্যমেলা ও সাংস্কৃতিক উৎসব গতকাল সোমবার শেষ হয়েছে।গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। তিনি মেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন।