তদন্ত কমিটিতে আরও ২ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শেয়ারবাজারে সংঘটিত অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্য দুই সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি আবদুল বারী। আজ বুধবার সন্ধ্যায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসির) জারি করা একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি আগামী দুই মাসের মধ্যেই প্রতিবেদন দেবে। কমিটির কার্যক্রম আজ থেকে শুরু হলো।এর আগে গতকাল মঙ্গলবার বংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল কমিটির অন্য দুই সদস্যের নাম ঘোষণা করা হয়নি। কমিটিকে তদন্তের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।এদিকে এর আগে স্থগিত হওয়া ছয়টি ব্রোকারেজ হাউসের অনিয়ম তদন্তে আজ ছয়টি কমিটি গঠন করেছে এসইসি।