তদন্ত করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় খেলা সম্প্রচার সংস্থা নিমবাসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির নামে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে ক্রিকেট বোর্ডের সভাপতিকে চিঠি পাঠিয়েছে দুদক । বিষয়টি গতকাল মঙ্গলবার সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। ২০০৬ সালে বিএনপি সরকারের সময় এই চুক্তি হয়। দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তিন কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। বিশেষ প্রতিনিধি