তদন্ত কর্মকর্তা, আইনজীবী ও সেক্টর কমান্ডারস ফোরামের মধ্যে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা ও প্রসিকিউটরদের (আইনজীবী প্যানেল) সঙ্গে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রহিম, আবদুর রাজ্জাক, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে হারুন-অর রশিদ সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তিনি বলেন, দীর্ঘ সময় পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পর গত সাত মাসে এ ব্যাপারে তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেলের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি এ বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন।হারুন-অর রশিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার উল্লে¬খযোগ্য অগ্রগতি হবে।