প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে মামলার তদন্ত সক্রান্ত কাজগপত্র (সিডি) নিয়ে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত বিস্ফোরক দ্রব্য মামলায় সিআইডি আজ সোমবার আরো ৬০ দিন সময় বাড়ানোর আবেদন জানালে আদালত এ আদেশ দেন। মহানগর পিপি আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, মামলাটির অধিকতর তদন্ত পর্যায়ের কার্যক্রম শেষ না হওয়ায় আরো সময়ের প্রয়োজন। আদালত রাষ্ট্র পক্ষের আইনজীবীকে বার বার সময় চাওয়ার কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার তদন্ত সংক্রান্ত কাগজপত্র আদালতে উত্থাপন করতে ব্যর্থ হন। আদালত তদন্ত কর্মকর্তাকে সিডিসহ তদন্ত কর্মকর্তাকে কাল মঙ্গলবার আদালতে হাজির হওয়ার আদেশ দেন।