প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল আজ মঙ্গলবার সিরাজগঞ্জের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছে।সকালে তদন্ত দলের প্রধান সহকারী পুলিশ কর্মকর্তা মনোয়ারা বেগমের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের জমিদারপাড়ায় বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তদন্ত দলের সদস্যরা একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী হত্যাকাণ্ড সম্পর্কে এলাকাবাসীর সঙ্গে কথা বলে। স্থানীয় মুক্তিযোদ্ধারা একাত্তরের সে সময়ে হত্যাকাণ্ড ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের কথা বর্ণনা করেন।পরে তদন্ত দল শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে তদন্ত দলের সদস্যরা সিরাজগঞ্জ ও কাজীপুরের বধ্যভূমি এলাকা পরিদর্শন করেন এবং বীরাঙ্গনাদের সঙ্গে কথা বলেন।