তদন্ত-প্রক্রিয়ায় সময় বেঁধে দেওয়ার প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিচারপতি যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে সাধুবাদ জানিয়েছি। অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য লোকই এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের কাজের বিষয়ে আস্থা রাখা যায়। এখন তাঁদের কাজের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে। তদন্ত-প্রক্রিয়া সুষ্ঠু হলেই বিচারের বিষয়টি স্বচ্ছ হবে। এখানে তদন্ত-প্রক্রিয়ায় সময় বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। এখানে যে অভিযোগগুলো আগে আসবে, এর তদন্ত শুরু হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে চলবে। তাঁদের কাজের প্রতি আস্থা রাখতে হবে। কারণ, তাঁরা দেশ ও জাতির কাছে দায়বদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে প্রচুর তথ্য-উপাত্ত রয়েছে, এগুলো সরকারি-বেসরকারি পর্যায়ে সরবরাহ করতে হবে, যাতে তদন্ত-প্রক্রিয়াটি সহজতর হয়।