তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সোবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (একজন অনুপস্থিত) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম ট্রাইব্যুনালকে বলেন, বেলা দুইটার দিকে সোবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আসামি ইতিমধ্যে ছয় মাস কারাবন্দী আছেন। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করুন।’ পরে ট্রাইব্যুনাল আরও দেড় মাস সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।সোবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হলেও তাঁকে এজলাসে তোলা হয়নি। আসামিপক্ষের কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।