তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৫ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান মুক্তা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। তদন্ত শেষ করার জন্য তিনি আরও সময় চান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ টি এম আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।