তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময়সীমা ধার্য করা হয়েছে ১৯ মে। ঢাকার মহানগর হাকিম এনামুল হক আজ বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আজ প্রতিবেদনটি দাখিলের পূর্বনির্ধারিত দিন হলেও তা দাখিল করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রতিবেদন দাখিলের এ নতুন তারিখ ধার্য করেন।এর আগে গত ১০ মার্চে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ২১ এপ্রিল ধার্য করা হয়েছিল।নিরাপত্তার স্বার্থে আজ আসামিদের আদালতে হাজির করা হয়নি। হাজতি পরোয়ানার মাধ্যমে তাদের হাজির দেখানো হয়েছে।প্রসঙ্গত, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় এ নিয়ে কয়েক দফায় প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানো হলো।এ মামলায় এখন পর্যন্ত দুই হাজার ৩৯ জন জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।