সাব্বির হত্যায় বাবরকে ঘুষ দেওয়ার মামলা
তদন্ত প্রতিবেদন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ
বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষের মামলায় আজ রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।ধার্য দিনে আজ রোববার মামলাটির তদন্তভার সিআইডি নেওয়ার পর এ নিয়ে দশবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো।জানা গেছে, সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়।মামলার বিবরণে জানা যায়, বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই নৃশংসভাবে খুন হন। পুলিশ সাব্বিরের হত্যাকাণ্ডে শাহ আলমের ছেলে সানবীরের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলাটি করে।