তদন্তকাজে দ্বিতীয় দফায় সময় বাড়ানোর আবেদনের ওপর আগামীকাল শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত বিস্ফোরক দ্রব্যের মামলায় তদন্তকাজে আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। আজ রোববার মহানগর দায়রা জজ আদালত এ আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানির দিন ধার্য করেন। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি দ্বিতীয় দফায় সময় বাড়ানোর আবেদনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে পৌঁছে দেয়। পরে রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এ আবেদনটি আজ মহানগর দায়রা জজ আদালতে দাখিল করেন। গত বছরের ৩ আগস্ট রাষ্ট্র পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা দুটি অধিকতর তদন্দের নির্দেশ দেন আদালত।