তদন্তে ব্যাংক হিসাবের তথ্য জানতে কমিশনের অনুমোদন লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার-সংশ্লিষ্ট কোনো বিষয়ে তদন্তের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য জানতে হলে কমিশনের অনুমোদন নিতে হবে। গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যা আজ বৃহস্পতিবার কমিশনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।কমিশনের এসআরআই বিভাগের উপপরিচালক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, তদন্তের স্বার্থে বা অন্য যেকোনো প্রয়োজনে কমিশন মনোনীত কোনো তদন্ত কমিটি তদন্তাধীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংশ্লিষ্ট ব্যাংকের কাছে চাইতে হলে কমিশনের অনুমোদন নিতে হবে।এতে আরও বলা হয়, গত ২২ জানুয়ারি ৪৬৫তম কমিশন সভায় (এজেন্ডা ২৯ বিবিধ ‘ক’) এই সিদ্ধান্ত নেওয়া হয়।