তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২২ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনির মৃত্যুর ঘটনা তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২২ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, সাগর-রুনির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২২ মার্চের মধ্যে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।সাগর-রুনি মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদন করেন ২৮ ফেব্রুয়ারি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেন।