তদন্তের উদ্যোগকে স্বাগত জানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তহবিল সরানোর অভিযোগের তদন্ত হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।আজ রোববার পর্তুগালের রাজধানী লিসবন থেকে পাঠানো এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি আশা করি, যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে প্রকৃত পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরে এই বিতর্কের অবসান করা হবে।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ ব্যাংক সম্পর্কে সংবাদপত্রে যে আলোচনা হয়েছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাই।’