তদন্তের জন্য কমিশন গঠনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কারসাজির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে, খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন দোষীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। এ জন্য আরও তদন্ত প্রয়োজন।শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিএনপি আজ বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলে।পূর্বঘোষিত এই কর্মসূচি রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞার কারণে সেখানে সভা-সমাবেশ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান সংশোধন করতে হলে সংসদ ভেঙে দিয়ে সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া না হলে সেই সংশোধনী বিএনপি মানবে না। তিনি দাবি করেন, শেয়ারবাজার থেকে লুট হওয়া টাকা বিদেশে পাচার হয়েছে।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট নয়।স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, তদন্ত প্রতিবেদনে এক মন্ত্রীর পুত্রবধূর নাম এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, কারা বিদেশে থেকে টাকা লুট করছেন, পাচার করছেন, সে তথ্যও বিএনপির কাছে আছে। কাউকে ছাড় দেওয়া হবে না।সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, শামসুজ্জামান, ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।