তদন্তের পরই বুঝা যাবে, কারা বিচারের আওতায় আসবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তদন্তই প্রকাশ করবে মুক্তিযুদ্ধের সময় এ দেশের কারা মানবতাবিরোধী কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল। তদন্তের পরই বুঝা যাবে, কারা বিচারের আওতায় আসবে।বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসবাদ দমনবিষয়ক সমন্বয়কারী গিলস ডি কার্সভ আজ সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাত্ করেন। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে কঠোর আইন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তদন্তকাজ সঠিকভাবে করা হলে এবং বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ হলে প্রকৃত দোষীরা বিচারের সম্মুখীন হবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সুষ্ঠু তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।সন্ত্রাসবাদ দমনে ইইউ তদন্ত কর্মকর্তা এবং আইনজীবীদের জন্য বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে আগ্রহী। সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতেও ইইউ সহযোগিতা দিতে চায়।