তদন্তের সময় আরও ৪৫ দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্তের সময় আরও ৪৫ দিন বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম এ আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী ৬০ দিন সময় বাড়ানোর আবেদন করলে ৪৫ দিনের সময় বাড়ানোর আদেশ দেন।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান মহাজোট সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এই মামলায় গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক প্রভাবশালী বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হন।