তদারকিতে মাত্র একজন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক বিষয় তদারক করার জন্য চার নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনে শুধু একজন কমিশনার ছিলেন। প্রথম আলোর প্রতিবেদক সরেজমিনে এ অবস্থা দেখেন।এ সময় পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদও কার্যালয়ে ছিলেন না।নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, কমিশনার মো. শাহনেওয়াজকে সিলেটের, আবু হাফিজকে রাজশাহীর, আবদুল মোবাররককে বরিশালের এবং জাবেদ আলীকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক বিষয় ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে বসে তদারকির দায়িত্ব দেওয়া হয়। দুপুর ১২টায় এ দায়িত্বে ছিলেন শুধু কমিশনার মো. শাহনেওয়াজ।দুপুর একটার দিকে অনুপস্থিত সবাই নির্বাচন কমিশন কার্যালয়ে যান।