তপুর ‘আর তোমাকে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশিল্পী তপুর তৃতীয় অ্যালবাম আর তোমাকে। ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি তৈরি করছেন তিনি। তপু জানালেন, তাঁর নতুন অ্যালবামে গান থাকছে ১০টি। প্রথম অ্যালবামের ‘এই কি বেশি নয়’ গানটি নতুনভাবে গেয়েছেন এখানে। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাজ। তপু বলেন, ‘আমার বন্ধু ভাবো কি (২০০৭) এবং আর তোমাকে (২০১০) অ্যালবামের মতো এবারও সফট মেলোডিকে প্রাধান্য দিচ্ছি। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের বেশি ব্যবহার থাকছে। আর গানগুলোর কথায় গুরুত্ব দিয়েছি সচেতনতামূলক বিষয়কে।’জানা গেছে, তপুর আর তোমাকে অ্যালবামটি বাজারে আনবে জি-সিরিজ।