তফসিল ঘোষণার আগে পোস্টার সরাতে হবে
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিজ উদ্যোগে তাঁদের বিলবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলতে হবে। যদি না সরায় তাহলে সরকারিভাবে এসব সরাতে যে অর্থ ব্যয় হবে সেই খরচের দায় প্রার্থীকেই বহন করতে হবে।আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনের সভাপতিত্বে সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।কাজী রকিব আরও বলেন, ‘যারা প্রার্থী হবে না, তাদের ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না।’বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল জাহিদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন প্রমুখ।