তরমুজ বাহাদুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ বাঁধা অবস্থায় ৪৩টি তরমুজ কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠালেন অমৃতময় দাস। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অধিবাসী অমৃতময় সহকর্মীদের পেটের ওপর রাখা ৪৩টি তরমুজ কাটতে সময় নেন মাত্র এক মিনিট। এর আগে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তি একইভাবে সর্বোচ্চ ২৭টি তরমুজ কেটে রেকর্ড গড়েছিলেন।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন কর্মকর্তা অমৃতময়ের এই কীর্তির সময় উপস্থিত ছিলেন। এক মিনিটে ৪৩টি তরমুজ কাটা হয়ে যাওয়ার পর তিনি তাঁকে সনদ দেন।২০০৯ সালেও অমৃতময় একটি দারুণ রেকর্ড গড়েছিলেন। তিনি কাঁটার বিছানায় শুয়ে নিজের পেটের ওপর রাখা ৫০টি শসা কেটে নাম লিখিয়েছিলেন লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।