তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবকের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে বোরহান (১৯) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া বোরহান হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তাঁর বাড়ি শহরতলির রিচি গ্রামে।আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী এ দণ্ডাদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে শহরের স্টেডিয়াম সড়ক এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে বোরহান এক তরুণীকে উত্ত্যক্ত করেন। এ সময় ওই স্থানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি দৃষ্টিগোচর হলে তাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষ্যপ্রমাণে বোরহান অভিযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন।ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোরহানকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।