তর্কযুদ্ধের ডাক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উন্নয়ন নীতিমালা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীকে তর্কযুদ্ধে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি ওই আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, সরকারের গণমুখী নারীনীতি নিয়ে আমিনী অসত্য, অপপ্রচার চালাচ্ছেন। এ নীতি নিয়ে দেশের যেকোনো মুক্তমঞ্চে আমিনীর সঙ্গে তর্কযুদ্ধের জন্য তিনি প্রস্তুত। বিজ্ঞপ্তি