তসলিমার পর পুনমের নিন্দায় চিত্রাঙ্গদা সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একের পর এক বিতর্কিত ছবি প্রকাশ এবং নানা কীর্তি-কলাপের মধ্য দিয়ে এরই মধ্যে আলোচনায় এসেছেন কিংফিশার মডেল পুনম পান্ডে। কেবল সাধারণ মানুষই নয়, তারকারাও তাঁকে নিয়ে সমালোচনায় মুখর।মাত্র কিছুদিন আগে বিতর্কিত লেখক তসলিমা নাসরিন টুইটারে গালমন্দ করেছিলেন পুনমকে। এবার সেই টুইটারেই পুনমের নিন্দায় টুইট করলেন বলিউডের অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।সম্প্রতি এক টুইটার বার্তায় পুনম সম্পর্কে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘পুনম পান্ডের মতো কুরুচিপূর্ণ কারও সঙ্গে প্রতিযোগিতা কী করে সম্ভব! যিনি বিবসনা হয়ে কাবাডি খেলায় পর্যন্ত অংশ নিতে প্রস্তুত। তাঁর সঙ্গে প্রতিযোগিতার কোনো প্রশ্নই ওঠে না।’তসলিমার টুইটের উত্তর দিলেও চিত্রাঙ্গদার ক্ষেত্রে কোনো উচ্চবাচ্য না করে শেষ পর্যন্ত নীরবতাকেই বেছে নিয়েছেন পুনম—এক খবরে জানিয়েছে টিএনএন।