তসলিমার ‘নিমন্ত্রণ’ গল্প নিয়ে সিনেমা
তসলিমা নাসরিনের গল্প নিয়ে কলকাতায় তৈরি হচ্ছে বাংলা চলচ্চিত্র। তরুণ পরিচালক সৌরভ দে তসলিমার গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা তৈরি করছেন। তসলিমার ‘নিমন্ত্রণ’ গল্পের নামেই ছবির নামকরণ করা হয়েছে ‘নিমন্ত্রণ’। তসলিমার গল্প নিয়ে ছবি এই প্রথম।সৌরভ দে এর আগে তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করলেও এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করছেন। পরিচালক নিজেই চিত্রনাট্য লিখছেন। তবে গল্পের শেষটুকু তিনি একটু বদলে দিতে চান। এ জন্য তসলিমার অনুমতিও নিয়েছেন। সৌরভ তসলিমার লেখার খুব ভক্ত। পরিচালক অবাক হয়েছেন, কেন কেউ এতদিন তসলিমার লেখা নিয়ে ছবি তৈরি করেননি?‘নিমন্ত্রণ’ গল্পটি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীলার জীবনসংগ্রামের কাহিনি নিয়ে। একসময় নীলাকে তাঁর ভালোবাসার পাত্রের হাতেই ধর্ষণের স্বীকার হতে হয়।নীলা চরিত্রে অভিনেত্রী রুপা ভট্টাচার্যকে নির্বাচন করেছেন পরিচালক। এই মধ্যেই গল্পটি ১৫ বার পড়া হয়েছে রুপার। তিনি ধর্ষণের দৃশ্যায়ন নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন। বলেছেন, ‘এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুশি।