তাঁকে আর আম খাওয়াতে পারব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি। এখন পুরোপুরি ব্যস্ত অভিনয় নিয়ে। অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান প্রযোজনা করব। এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছি। অফিস নেওয়া হয়ে গেছে।’ বললেন আরমান পারভেজ মুরাদ। এটিএন বাংলায় এখন তাঁর অভিনীত ধারাবাহিক নাটক পালাবার পথ নেই প্রচারিত হচ্ছে। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। কথা হলো মুরাদের সঙ্গে।নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কী ধরনের অনুষ্ঠান তৈরির পরিকল্পনা করছেন?অবশ্যই নাটক। কয়েকজন পরিচালক বন্ধুকে নিয়ে একটি প্যানেল করেছি। আমার প্রতিষ্ঠান থেকে তাঁরা নাটক তৈরি করবেন। এ ছাড়া ভ্রমণ নিয়ে একটি অনুষ্ঠান তৈরির কাজ শুরু করেছি। নাম ট্রাভেলিং অন পোয়েট্রি। দেশের সব কটি উপজেলাকে তুলে আনা হবে এই অনুষ্ঠানে। থাকবে ভ্রমণ, স্থানীয় খাদ্যাভ্যাস আর শহীদ মিনার। ভাষাশহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রায় সব উপজেলাতেই শহীদ মিনার রয়েছে। আর এ শহীদ মিনারগুলোর একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। সঙ্গে থাকবে আনুষঙ্গিক নানা তথ্য।উপস্থাপনা আর পরিচালনার কাজ কে কে করছেন?দুটো কাজই আমি করছি। আমার শিল্পীজীবনের শুরু হয়েছিল কিন্তু রাজশাহী বেতারের ঘোষক হিসেবে। এরপর রেডিও এবং মঞ্চে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে এবারই প্রথম টিভির অনুষ্ঠান উপস্থাপনা করছি। ‘পালাবার পথ নেই’ নাটকের কথা বলুন।অনেক দিন আগে কাজ করেছিলাম। সবকিছু সে রকম মনেও নেই। এ মাসের শেষ দিকে আবার শুটিং শুরু হবে।আর ‘দক্ষিণায়নে দিন’ নাটক?এ ধারাবাহিকের কাজ আমার অভিনয়জীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। হুমায়ুন ফরীদি আমার কাছ থেকে রাজশাহীর আম খেতে চেয়েছিলেন। প্রতিবছর রাজশাহী থেকে তাঁকে কেমিক্যালমুক্ত আম এনে দিতাম। এবার তো আগে থেকেই বলে রেখেছিলেন। কিন্তু তাঁকে আর আম খাওয়াতে পারব না। নাটকটি এখন এনটিভিতে দেখানো হচ্ছে। হুমায়ুন ফরীদির চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ।