তাঁদের অবস্থা হবে ওয়ান-ইলেভেনের ক্রীড়নকদের মতো (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যাঁরা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন, তাঁদের অবস্থা হবে ওয়ান-ইলেভেনের ক্রীড়নকদের মতো।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে খন্দকার মোশাররফ এ কথা বলেন। বিএনপির নেতা মোস্তাফিজুর রহমানসহ জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে জামালপুর বিএনপি ওই মানববন্ধনের আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, দুই নেত্রীকে গ্রেপ্তার করে মাইনাস টু ফর্মুলা যাঁরা দিয়েছিলেন, সেই মইনউদ্দিন-ফখরুদ্দীনের স্থান এখন দেশে নেই। তাঁরা বিদেশে পালিয়ে গেছেন।তিনি বলেন, গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না। জাতীয়তাবাদী শক্তির সবাইকে যদি জেলে ঢোকানো হয়, তার পরও তৌহিদি জনতা তাঁদের রক্ষা করবে। জনগণ তাঁদের মুক্তির ব্যবস্থা করবে।বিএনপির এই নেতা দাবি করেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই তারা পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাঁর দাবি, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।