তাঁদের খেলা দেখা
ছেলের দলই আমার দলজোবায়দা রিতাগৃহিণীছেলে এবার বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রেখেছে। কত বড় হয়ে গেছে ও। কিন্তু আমাদের পছন্দের পরিবর্তন হয়নি। ছেলে ব্রাজিল সমর্থন করে, আমিও। ছেলের দলই আমার দল। ও যখন ছোট ছিল, সব সময় বলত, ‘মা আর আমি এক।’ কখন যে ওর পছন্দের দল আমার হয়ে গেছে, বুঝতে পারিনি। আমার মেয়েটা আবার এত খেলা পছন্দ করে না। সে কারণে মা-ছেলে খেলা দেখি। রাতের খেলাগুলোও দেখি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। এ সময় আমাদের সম্পর্কটা আরও নিবিড় হয়। ছেলে আমাকে মৃদু শাসনও করে। বেশি রাত হলে বলে, ‘মা, ঘুমিয়ে পড়ো। কী হলো কাল, তোমাকে বলব। শরীর খারাপ করবে তো।’ এমন শাসনও বেশ উপভোগ করি। ফ্লাস্কের চা ছেলেটা খেতে পারে না। তাই খেলার বিরতিতে গিয়ে চা বানিয়ে আনি। কুড়মুড়ে খাবার আগেই তৈরি করে ফেলি, যাতে খেলাটা পুরোপুরি দেখতে পারি।খেলা তো দেখতেই হবেআয়েশা বেগম সরকারি চাকরিজীবীচার সদস্যের পরিবার আমার। প্রত্যেকের আলাদা পছন্দের দল। তাই একে অন্যের ওপর প্রভাব ফেলতে পারি না। যার দলেরই খেলা হোক না কেন, সবাই মিলে দেখি। বিশ্বকাপ ফুটবল তো আর প্রতিবছর হয় না। অন্য রকম উত্তেজনা কাজ করে। খেলা দেখার সময় অন্যের দল নিয়ে কটূক্তি করা যাবে না। আমি ব্রাজিলকে সমর্থন করি। আশা করি, আমার দলই জিতবে। ছেলেরা অবশ্য আপত্তি জানায়। আর খেলা দেখার সময় মজাদার খাবার খাওয়াতেও একধরনের আনন্দ আছে। গত সব খেলাই দেখেছি। অফিস থেকে ফিরে রাতের খাবার তৈরির পাশাপাশি সকালের নাশতাটাও তৈরি করে রাখি। রাতে খেলা দেখলে সকালে উঠে রান্না করতে ইচ্ছে করে না। মধ্যরাতের খেলাগুলো সাধারণত দেখি না। তবে সেমিফাইনাল থেকে প্রতিটি খেলা দেখব, তা সে যখনই হোক। আমার ছোট ছেলেটাকে সকালে স্কুলে যেতে হয়। ও সারা রাত ধরে খেলা দেখে। জার্মানির দারুণ ভক্ত। ওর জন্যই কষ্ট হয়। ঘুমটা ঠিকমতো হয় না। নিজের দল জিতলে এসব কষ্টের কথা অবশ্য মনে থাকবে না। সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারলেই ভালো লাগে। সে জন্য সব গুছিয়ে রেখেছি আগেই। যা-ই হোক, খেলা তো দেখতেই হবে।নিজের দল যেন বিজয়ী হয়স্মৃতিলতাশিক্ষক১৯৮৬ সালে আমার বিশ্বকাপ ফুটবল দেখা শুরু। সেবারই ম্যারাডেনার খেলা দেখি। এমন খেলার ভক্ত কে না হয়। হয়ে গেলাম আর্জেন্টিনার সমর্থক। এখন ছেলেও আর্জেন্টিনার ভক্ত। মা-ছেলেতে মিলেই খেলা দেখি। এবারের খেলা সন্ধ্যার দিকে। তাই স্কুল থেকে ফিরেই ঘরের কাজ সেরে ফেলি। তেমন অসুবিধা হয় না। ছেলেকে গতবার জার্সি কিনে দিয়েছিলাম। বিশ্বকাপের পর ধুয়ে আলমারিতে রেখেছিলাম। এখন সেটা বের করে দিয়েছি। খেলা দেখার সময় মুড়ি-চানাচুর খাওয়ার মজাই আলাদা। সেগুলো হাতের কাছে রাখি। যাতে বারবার উঠতে না হয়। তবে নিজের দল যেন বিশ্বকাপ জেতে—এটাই এখন একমাত্র চাওয়া।একই বাসায় দুই দলের পতাকাফারজানা পারভীনবেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাআট মাস হলো বিয়ে হয়েছে ফারজানার। গত বিশ্বকাপ ফুটবল মা-বাবা ও বোনদের সঙ্গে উপভোগ করেছেন। আর এবারেরটা নতুন এক পরিবেশে। ‘আমরা পাঁচ বোন। বাবা খুব খেলার ভক্ত। বিশ্বকাপ শুরু হলেই বাড়িতে যেন উৎসব শুরু হয়ে যেত। বাবার বন্ধু ও সহকর্মীরা আসতেন। সবাই মিলে হই-হুল্লোড় করতেন। বাবা আর্জেন্টিনা সমর্থন করতেন। আমরাও তাই এর সমর্থক ছিলাম। আমি খুব একটা খেলা না দেখলেও সবাইকে মজা করতে দেখলে বসে যেতাম। এখন খুব মনে পড়ে ওই দিনগুলোর কথা। আর মা লোভনীয় সব খাবার তৈরি করতেন। শ্বশুরবাড়িতে আমি আর আমার দেবর এক দল। আমার স্বামী ব্রাজিলের সমর্থক। এটি নিয়ে সারাক্ষণ খুনসুটিতে মাতি। সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের বাসায় দুটো বারান্দা। একটিতে ব্রাজিলের পতাকা, অন্যটিতে আর্জেন্টিনার পতাকা। একই বাসায় দুই দলের পতাকা। এখন খেলা দেখার সময় নিজেই ওদের জন্য চা-কফি বানিয়ে আনি। মাঝেমধ্যে শাশুড়ি এসে আমাদের সঙ্গে যোগ দেন। খুব উপভোগ করছি এ সময়টা।’আর্জেন্টিনার খেলা হলে দেখা চাইমৌলুদা খানমগৃহিণীএকসময় ছেলেমেয়েদের নিয়ে খেলা দেখতেন। বিশ্বকাপ ফুটবল আসার আগেই তোড়জোড় শুরু হয়ে যেত বাড়িতে। একেক সন্তান একেক দলকে সমর্থন করে। তাদের মিষ্টি-মধুর সেই ঝগড়া, মান-অভিমান মনে পড়লে হাসি আসে। ৭৪ বছর বয়সী মৌলুদা খানমের কাছে এসব এখন স্মৃতি। ছেলেমেয়েরা বড় হয়েছে। তাদের নিজস্ব সংসার হয়েছে। তারা চাইলেও আগের সেই দিনগুলোতে ফিরে যেতে পারেন না। স্বামী প্রবাসে থাকায় মৌলুদা খানমের মেয়ে আইরিন তাঁর সন্তানসহ মায়ের সঙ্গেই থাকেন। তিনি বলেন, মা ম্যারাডোনার ভীষণ ভক্ত। সে কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন। এবারের আর্জেন্টিনার খেলাও দেখছেন। ভালো লাগে তাঁর। আমার ছেলেরা ব্রাজিলের সমর্থক। এই নিয়ে মায়ের সঙ্গে তাদের খুনসুটি চলে। মাকে ওদের দলে ভেড়াতে চায়। মায়ের সেই আগের শক্তি-সামর্থ্য নেই। রাতের খেলাগুলো দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন। তবে আর্জেন্টিনার খেলা হলে দেখবেনই। বিশ্বকাপের মাঝে পরিকল্পনা করছি সব ভাইবোন একসঙ্গে হওয়ার। তৌহিদা শিরোপা