তাঁদের চোখে
সাকিব আল হাসানবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ‘টাই’ ম্যাচ।এবারের ফেবারিটভারত।বিশ্বকাপের সম্ভাব্য তারকামুত্তিয়া মুরালিধরন ও শচীন টেন্ডুলকার।বাংলাদেশের সম্ভাব্য তারকানতুন কেউ হবে, যাদের গায়ে ও রকম তারকা তকমা নেই।ব্যক্তিগত স্বপ্নসুস্থ শরীরে বিশ্বকাপ শেষ করতে চাই। এ ছাড়া আরও কিছু ব্যাপার আছে, যা আমি বলব না। স্বপ্নের কথা বললে আমার স্বপ্ন পূরণ হয় না।মোহাম্মদ সোহরাওয়ার্দীবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৯ বিশ্বকাপ। বাংলাদেশ জিতল পাকিস্তানের বিপক্ষে।স্মরণীয় ম্যাচ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ।এবারের ফেবারিটআমরাই...বাংলাদেশ।বিশ্বকাপের সম্ভাব্য তারকাআমাদের মধ্যে কেউ...সাকিব বা তামিম।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব বা তামিম।ব্যক্তিগত স্বপ্নবিশ্বকাপের সেরা ৩-৪ জন স্পিনারের মধ্যে থাকতে চাই।জুনায়েদ সিদ্দিকবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯২ সালেই প্রথম বুঝতে পারি বিশ্বকাপটা কী। পাকিস্তান চ্যাম্পিয়ন হলো...ইমরান খান কাপ উঁচিয়ে ধরলেন...এখনো একটু একটু মনে আছে।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ‘টাই’ ম্যাচ।এবারের ফেবারিটবাংলাদেশ।বিশ্বকাপের সম্ভাব্য তারকাআমরা যদি বেশি দূর যেতে পারি, তাহলে সাকিব আল হাসান। এ ছাড়া ইউসুফ পাঠান, শেন ওয়াটসন ও জ্যাক ক্যালিস।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান।ব্যক্তিগত স্বপ্নস্বপ্ন ভালো কিছু করব। শুরুটা ভালো করে বড় ইনিংস খেলতে চাই প্রতি ম্যাচে।মোহাম্মদ আশরাফুলবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপে আমির সোহেল একটা চার মেরে ভেংকটেশ প্রসাদকে বলেছিল, ‘যা, বল নিয়ে আয়...’, পরের বলেই সোহেল বোল্ড! ওই ঘটনাটা মনে আছে।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে স্টিভ ওয়াহর ক্যাচ ফেলল গিবস। পরে ওয়াহ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতাল।এবারের ফেবারিটভারত।বিশ্বকাপের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান।বাংলাদেশের সম্ভাব্য তারকাঅনেকেই। রাজ্জাক, তামিম...সুযোগ পেলে আশরাফুলও!ব্যক্তিগত স্বপ্নআশরাফুল ভালো খেললে বাংলাদেশ জেতে—এই জিনিসটা ফিরিয়ে আনা।তামিম ইকবালবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপ। এখনো মনে আছে, বিশ্বকাপের ম্যাচ দেখে দেখে বড় ভাই নাফিস ইকবাল আমাকে খেলা শেখাচ্ছিল...।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ‘টাই’ ম্যাচটা, ডোনাল্ড যে পাগলের মতো দৌড় দিল...।এবারের ফেবারিটভারত।বিশ্বকাপের সম্ভাব্য তারকাতামিম ইকবাল।বাংলাদেশের সম্ভাব্য তারকাতামিম ইকবাল।ব্যক্তিগত স্বপ্নআমি নিজে ২টি ম্যাচ জেতাব। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে।রুবেল হোসেনবিশ্বকাপের প্রথম স্মৃতি২০০৩ বিশ্বকাপ। তবে খুব ভালো মনে নেই।স্মরণীয় ম্যাচগত বিশ্বকাপে ভারতকে হারানো।এবারের ফেবারিটআমি যেহেতু বাংলাদেশের খেলোয়াড়, বাংলাদেশের কথাই বলব। আমাদের আশাও আছে অনেক দূর যাওয়ার।বিশ্বকাপের সম্ভাব্য তারকাআমার ধারণা, তামিম এই বিশ্বকাপের অনেক বড় তারকা হয়ে উঠবে। এ ছাড়া সাকিব, টেন্ডুলকার, শেবাগও হতে পারে।বাংলাদেশের সম্ভাব্য তারকাতামিম ইকবাল ও সাকিব আল হাসান।ব্যক্তিগত স্বপ্নসেরা ৩-৪ জন বোলারের মধ্যে থাকা।মুশফিকুর রহিমবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল। আমাদের বাসার সবাই ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ জিততে জিততে হারায় খুব কষ্ট পেয়েছিলাম।স্মরণীয় ম্যাচ১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনাল। ব্রায়ান লারা দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিল।এবারের ফেবারিটশ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হবে।বিশ্বকাপের সম্ভাব্য তারকাশচীন টেন্ডুলকারের সম্ভাবনা বেশি। মাইকেল ক্লার্ককেও ফেলে দেওয়া যায় না।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান ও তামিম ইকবাল। আমিও হতে পারি।ব্যক্তিগত স্বপ্নগত বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো হলেও ধারাবাহিকতা ছিল না পারফরম্যান্সে। এবার টপ-অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেলে লম্বা ইনিংস খেলতে চাই। শাহরিয়ার নাফীসবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯২ বিশ্বকাপ টিভিতে দেখেছি। পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ার পর খুব খারাপ লেগেছিল।স্মরণীয় ম্যাচগত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ।এবারের ফেবারিটইংল্যান্ড ও ভারত।বিশ্বকাপের সম্ভাব্য তারকাহাশিম আমলা, ভালো ফর্মে আছে।বাংলাদেশের সম্ভাব্য তারকাতামিম ইকবাল।ব্যক্তিগত স্বপ্নগত বিশ্বকাপে ভালো খেলতে পারিনি। এবার সুযোগ পেলে খুব ভালো খেলতে চাই। সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই।আবদুর রাজ্জাকবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯২ বিশ্বকাপে ওয়াসিম আকরাম যে অনেক বাইরে থেকে বল ঢুকিয়ে ক্রিস লুইসকে বোল্ড করল!স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ‘টাই’ ম্যাচ।এবারের ফেবারিটএটা আমি বলব না। নিজে একটা দলে খেলছি...এটা বলা ঠিক হবে না।বিশ্বকাপের সম্ভাব্য তারকাএই কন্ডিশনে অলরাউন্ডারদের বিশ্বকাপই হবে এবার। ওয়াটসনকে এগিয়ে রাখব। ক্যালিসও হতে পারে।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান।ব্যক্তিগত স্বপ্নকয়টা উইকেট পাব, কাকে আউট করব এসব নিয়ে ভাবি না। আমি শুধু ভালো খেলতে চাই।মাহমুদউল্লাহবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯২ বিশ্বকাপ।স্মরণীয় ম্যাচওই বিশ্বকাপেরই ফাইনাল। পাকিস্তানের সাপোর্টার ছিলাম। ওরা চ্যাম্পিয়ন হওয়ায় খুশি হয়েছিলাম।এবারের ফেবারিটসবাই ভালো। যারা ভালো খেলবে তারা চ্যাম্পিয়ন হবে।বিশ্বকাপের সম্ভাব্য তারকাকঠিন, বলা যাচ্ছে না। ধোনি হয়তো বা।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান।ব্যক্তিগত স্বপ্নঅন্তত একটা ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই।নাজমুল হোসেনবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৯ বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের কথা কি ভোলার মতো!স্মরণীয় ম্যাচঅবশ্যই বাংলাদেশ-পাকিস্তান।এবারের ফেবারিটভারত ও শ্রীলঙ্কা।বিশ্বকাপের সম্ভাব্য তারকাবীরেন্দর শেবাগ। টেন্ডুলকার-সাঙ্গাকারাও আছে।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান ও তামিম ইকবাল।ব্যক্তিগত স্বপ্ননিয়মিত খেলার সুযোগ পেলে ১৫টি উইকেট নিতে চাই।নাঈম ইসলামবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপটা ভালোভাবে মনে আছে, যেবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ‘টাই’ ম্যাচ। এবারের ফেবারিটভারত।বিশ্বকাপের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান।বাংলাদেশের সম্ভাব্য তারকাতামিম ইকবাল।ব্যক্তিগত স্বপ্নবাংলাদেশ দলের জন্য বিশেষ কিছু করতে চাই। বড় অবদান রেখে দু-একটি ম্যাচ একা জেতাতে চাই।রকিবুল হাসানবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপ, তবে কোনো ম্যাচ স্পষ্ট মনে নেই।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ও গত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ।এবারের ফেবারিটবাংলাদেশ।বিশ্বকাপের সম্ভাব্য তারকারকিবুল হাসান।বাংলাদেশের সম্ভাব্য তারকারকিবুল, সাকিব ও তামিম।ব্যক্তিগত স্বপ্নআমার সব সময়ই লক্ষ্য থাকে আগের ম্যাচের চেয়ে ভালো করা। বিশ্বকাপেও তা-ই থাকবে।ইমরুল কায়েসবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপের ফাইনাল। অরবিন্দ ডি সিলভার ইনিংসটার কথা মনে আছে।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বিখ্যাত ওই ‘টাই’ ম্যাচ।এবারের ফেবারিটআমাদের বাদ দিলে শ্রীলঙ্কা।বিশ্বকাপের সম্ভাব্য তারকাহাশিম আমলা। বাংলাদেশের সম্ভাব্য তারকাআমিই হতে চাই! এরপর তামিম ইকবাল।ব্যক্তিগত স্বপ্নস্বপ্ন বা লক্ষ্যের কথা আমি কখনো বলি না। ওটা আমার ভেতরে আছে।শফিউল ইসলামবিশ্বকাপের প্রথম স্মৃতি১৯৯৬ বিশ্বকাপটাই প্রথম দেখি টেলিভিশনে। তবে সেভাবে কিছু মনে নেই।স্মরণীয় ম্যাচ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।এবারের ফেবারিটবাংলাদেশ।বিশ্বকাপের সম্ভাব্য তারকাজ্যাক ক্যালিস, শেন ওয়াটসন।বাংলাদেশের সম্ভাব্য তারকাসাকিব আল হাসান ও তামিম ইকবাল।ব্যক্তিগত স্বপ্নএমন কিছু করতে চাই যেন ২০১১ বিশ্বকাপের কথা মনে হলে সবার আমার কথা মনে হয়।