তাঁদের চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকরাম খানপ্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিশ্বকাপের বাছাইপর্বে অনেক ভালো খেলেছে আমাদের নারী ক্রিকেটাররা। ভবিষ্যতে তাদের নিয়ে নানা ধরনের পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। মৌসুমভিত্তিক খেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেট লিগের আয়োজন করব আমরা, যাতে আরও অনেক মেয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণের সুযোগ পায়। তারা যেন আরও ভালো মানের ক্রিকেট আমাদের উপহার দিতে পারে, সে বিষয়ে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এই দল একদিন বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।হাবিবুল বাশারনির্বাচক ও সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমেয়েরা ওয়ানডেতে অনেক ভালো করেছে। তাদের জন্য শুভকামনা। তবে ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। এখন তো সীমিতসংখ্যক মেয়ে আসছে। বেশি বেশি ম্যাচ খেলার ব্যবস্থা করতে হবে। দেশের বাইরে খেলায় অংশ নিলে নিজেদের প্রমাণ করার, দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে। ঘরোয়া ক্রিকেটের আয়োজন করতে হবে। তাহলে নারীরা আগ্রহী হবে। ক্রিকেটে নারীদের অংশগ্রহণ বাড়বে।