তাঁদের ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জিতবে বিশ্বকাপ? মনে মনে কোনো দলকে যদি ফেবারিট ভেবে থাকেন, তাহলে মিলিয়ে নিন, ক্রিকেটের কিংবদন্তি এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাবেকদের সঙ্গে আপনার বাজির ঘোড়া মিলছে কি না। কেন ফেবারিট, সে ব্যাখ্যাও দিয়েছেন সাবেকরাসুনীল গাভাস্কারপ্রধান আয়োজকেরা কখনো টুর্নামেন্ট জিততে পারেনি। বিশ্বকাপের এই ধারাবাহিকতা ভেঙে দিতে পারে ভারত। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ সমন্বয় ঘটেছে। বিশ্বকাপ জয়ের ব্যাপারে খুবই ভারসাম্যপূর্ণ এই দলটির ওপর আস্থা আছে আমার। দলে কিছু বোলার আছে, যারা খুব ভালো নয়। কিন্তু বুদ্ধি খাটিয়ে তাদের কাজে লাগানো হলে ফল পাওয়া যাবে। এ নিয়ে বড় কোনো সমস্যা দেখি না আমি।ইমরান খানভারতীয় দলের যে ফর্ম, ব্যাটিং এবং বোলিংয়ের গভীরতা, তাতে সহজেই তাদের বিশ্বকাপের ফেবারিট বলতে হয়। আর টুর্নামেন্টে ‘হোমগ্রাউন্ড অ্যাডভান্টেজ’ তো তাদের আছেই। ভারতের পরই ফেবারিট বলা যায় শ্রীলঙ্কাকে। স্বাগতিক হওয়ার সুবিধা তারাও পাবে, আর এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ।অর্জুনা রানাতুঙ্গাশিরোপা জয়ের অন্যতম দাবিদার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান বিশ্বকাপ দলটি খুবই ভালো হয়েছে। তবে দুশ্চিন্তা যা একটু দলের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে। ১৯৯৬ বিশ্বকাপে আমাদের মিডল অর্ডার ছিল খুবই শক্তিশালী। সেবারের চেয়ে অবশ্য এবার দলের বোলিং আক্রমণ বেশি শক্তিশালী। মুত্তিয়া মুরালিধরন এবং লাসিথ মালিঙ্গা দুজনই ম্যাচজয়ী বোলার।ব্রায়ান লারাবিশ্বকাপটা যেহেতু এবার এশিয়ায়, ভারত অবশ্যই ফেবারিট। ভারত দলটাও দারুণ ভারসাম্যপূর্ণ। ফর্মও ভালো যাচ্ছে তাদের। তাই ভারতকে হারানো যেকোনো দলের জন্যই হবে কঠিন। তবে স্বাগতিক হওয়ার একটা অসুবিধাও আছে। গ্যালারিভর্তি সমর্থকের সামনে খেলাটা কখনো কখনো চাপেরও কারণ হয়ে দাঁড়ায়।দক্ষিণ আফ্রিকাও ভালো দল। তাদের একটা ধারাবাহিকতা আছে। কিন্তু বিশ্বকাপে অতীত অভিজ্ঞতা তাদের ভালো নয়। তাই এই দলটির পক্ষে বাজি আমি ধরব না।আসলে যে দল গতিটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, তারাই জিতবে বিশ্বকাপ। শুরুটা ধীরে হলেও শেষ দিকে সেরা ফর্মে ফিরতেই হবে দলকে। আর এর জন্য ক্রিকেটারদের শারীরিক ও মানসিক শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ।কেপলার ওয়েসেলসএবারের ফেবারিট দল ভারত। দেশের মাটিতে টুর্নামেন্ট হওয়াটা অনেক কাজে আসবে দলটির। শুরুর সাফল্য এগিয়ে দিতে পারে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের দলটাও ভালো হয়েছে। ভারসাম্যের দিক থেকে বলতে গেলে উপমহাদেশের মাটিতে খেলার জন্য খুবই ভালো দল।মুত্তিয়া মুরালিধরনকোনো দলকেই সেভাবে ফেবারিট মনে হয় না। নিজেদের মাটিতে খেলবে বলে ভারত ও শ্রীলঙ্কাকে হিসাবে রাখা যায়। এটা স্বাগতিক দুই দলের জন্য একটা সুবিধা। তবে অন্যান্য দল যারা এই উপমহাদেশে খেলেছে, এখনকার কন্ডিশন সম্পর্কে জানে, তাদেরও বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে।মাইকেল বেভানদল হিসেবে, একটা ইউনিট হিসেবে ভালো করছে ভারত। আপনি বলতেই পারেন, দল হিসেবে দুর্দান্ত হয়ে উঠেছে তারা। খেলোয়াড়দের মধ্যে ভালো করার দারুণ একটা সম্ভাবনাও দেখছি আমি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা এক নম্বর দল, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়। লম্বা সময় ধরে ক্রিকেট-বিশ্বকে শাসন করার সামর্থ্য তাদের হয়েছে।দিলীপ মেন্ডিসফেবারিট হিসেবে কোনো একটি দলের নাম বলা কঠিন। স্বাগতিক হওয়ার সুবাদে উপমহাদেশের দলগুলো কিছুটা সুবিধা পাবে। তবে কে জিতবে বিশ্বকাপ—সেটা বলা যায় না। কারণ, অনেক দলেরই এই উপমহাদেশে খেলার ভালো অভিজ্ঞতা আছে এবং এখানকার কন্ডিশন সম্পর্কে জানে।ওয়েবসাইট অবলম্বনে