তাঁর সাহসের মৃত্যু নেই (ভিডিও )
’ সোনিয়া গান্ধী বলেন, ‘একজন নারী ও মা হিসেবে আমি মেয়েটির পরিবারের মানসিক অবস্থা অনুভব করতে পারি।’ কংগ্রেসের সভানেত্রী বলেন, ‘ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ও আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।’ তিনি বলেন, ভারতে নারী নির্যাতন আজ একটি ভয়ংকর অবস্থায় পৌঁছেছে। সবাইকে একসঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিত্সার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি। তাঁর চিকিত্সার ব্যয়ভার বহন করছিল ভারতের সরকার।