তাঁরা বলেন
জোবেরা রহমান লিনুক্রীড়াবিদপুরুষশাসিত সমাজে মেয়েদের এই বন্ধুত্ব বা তাদেরও যে বেড়াতে যেতে ইচ্ছা করতে পারে, তা কেউ ভাবে না। বড় হওয়ার পর থেকেই তাদের শেখানো হয়, তারা কোথাও একা যেতে পারবে না। মেয়েদের ব্যক্তিস্বাধীনতা থাকা প্রয়োজন। তবে এটিও ঠিক যে সব বয়সের মেয়েকে একা কোথাও পাঠানো যায় না। কিন্তু যে মেয়েটি কর্মজীবী বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করেছে, তার নিজস্ব মতামতকে শ্রদ্ধা করা উচিত। মেয়েদেরও উচিত, স্বাধীনতা পেলে তার যথেচ্ছ ব্যবহার না করা। বাইরে কোথাও গেলে পরিবারের বিশ্বস্ততার জায়গাটা ঠিক রাখা। ছেলেদের সঙ্গে গেলেই যে মেয়েটি নিরাপদ থাকবে তা নয়, ছেলেটিও তার ক্ষতির কারণ হতে পারে। এটিও পরিবারকে বুঝতে হবে।তৈয়বা বেগম লিপিচিত্রশিল্পীএকটি মেয়ে আরেকটি মেয়ের সঙ্গে ঘুরবে, এতে কেন বাধা তৈরি হবে? তবে এটা এখনো আমাদের সমাজে সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি মেয়েদের অনুকূলে নয়। তবু তারা অবসর সময়টাকে উপভোগ করতে চায়। সেটি করতে দেওয়ার যথাযথ পরিবেশ তাদের দিতে হবে। সে জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। ছেলেদের সঙ্গে না নিয়ে মেয়েরা মেয়েরাও যেকোনো জায়গায় যেতে পারে। তাদের আলাদা করে দেখার দরকার নেই।