তাঁরা শ্রীঘরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা পরস্পর বেয়াই হতে চেয়েছিলেন। কিন্তু কনের বয়স ১৩ হওয়ায় সে ইচ্ছা পূরণ হয়নি। উভয়েই এখন শ্রীঘরে। গতকাল শুক্রবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, শাহমুলুকদি গ্রামের শাহ আলমের ছেলের সঙ্গে পীরেরচর গ্রামের মুন্নু মিয়ার মেয়ের বিয়ে হতে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কনের বাড়িতে পুলিশ পাঠান স্থানীয় ইউএনও বাবর আলী মীর। পুলিশ গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদপুর অফিস