তাঁরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রতিটি ডেলিভারির আগে বলে চুমু খান শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। শচীন টেন্ডুলকার প্রথমে বাঁ পায়ে প্যাড পরেন, তাঁরও আগে স্যার জ্যাক হবস মেনেছেন এই সংস্কার। ফিল্ডিংয়ের সময় পকেটে একটা লাল রুমাল রাখতেন মহিন্দর অমরনাথ। ব্যাটিংয়ের সময় সর্বক্ষণ কাছে গুরুজির ছবি রাখতেন সৌরভ গাঙ্গুলী। ব্যাট করতে নামার আগে উচ্চ স্বরে গান শোনেন মাইকেল ক্লার্ক। টেস্টের কোনো ইনিংসে অপরাজিত থাকা অবস্থায় সেদিন কোনো সাক্ষাত্কার দিতেন না মাইক আথারটন। গার্ড নেওয়ার সময় সুনীল গাভাস্কার সব সময় আগে ব্যাটটা রাখতেন, এরপর ডান পা নিতেন জায়গামতো। ব্যাটিংয়ের সময় মাঝেমধ্যেই ব্যাটে চুমু খান মাহেলা জয়াবর্ধনে। কালো রঙের একটা তাবিজ সার্বক্ষণিক সঙ্গী ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। মাঠে ঢোকার সময় ডান পা আগে দিতে ভোলেন না রাহুল দ্রাবিড়।