তাঁরাও!
ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার ম্যাচের আগে কখনোই গোলে শট নিতেন না; সেরা শটটি যাকে ম্যাচে নিতে পারেন!১৯৯৮ বিশ্বকাপে প্রতিটি ম্যাচের আগে ফরাসি গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজের ন্যাড়া মাথায় চুমু খেতেন বর্তমান কোচ লরাঁ ব্লাঁ। শেষ পর্যন্ত ব্যাপারটা দলের সৌভাগ্যের প্রতীকই হয়ে দাঁড়িয়েছিল।ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় একবার এক নাপিতের কাছে চুল ছেঁটে মাঠে গিয়ে গোল পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে এরপর দলের প্রতিটি ম্যাচের আগে ওই দোকানে গিয়ে চুল ছাঁটাতেন তিনি। সে মৌসুমে করেছিলেন ৪২ গোল।ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ববি মুর মাঠে নামার আগে সবার শেষে ড্রেসিং রুম থেকে বেরোতেন। কারণ, সবার পোশাক পরা শেষ হলেই তিনি শর্টস পরতেন।রিয়াল মাদ্রিদে থাকার সময় একবার হলুদ টি-শার্ট পরে অনুশীলনে গিয়েছিলেন রাউল গঞ্জালেস। হলুদকে অমঙ্গলের প্রতীক ভেবে দলের পরের ম্যাচে সে সময়ের রিয়াল কোচ লুইস আরাগোনেস খেলাননি রাউলকে।আয়াক্সে খেলার সময় ডাচ্ কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রইফ ম্যাচ শুরুর আগে চুইংগাম চিবিয়ে প্রতিপক্ষের সীমানায় ফেলে দিতেন। একবার ১৯৬৯ ইউরোপিয়ান কাপের ফাইনালে সেটা করতে ভুলে গিয়েছিলেন এবং মিলানের কাছে ৪-১ গোলে হেরে গিয়েছিল আয়াক্স।