তাইওয়ান ও চীনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ও তাইওয়ানের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি ৬০ বছর আগে দেশ দুটি পৃথক হওয়ার পর দুই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। চুক্তিটি আজ মঙ্গলবার চীনের চংকিং শহরে স্বাক্ষরিত হয়, যা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়।অর্থনৈতিক সহায়তা চুক্তি (ইসিএফএ) নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের কয়েক শ পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার অথবা হ্রাস করা হবে।সংবাদদাতারা বলছেন, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে তাইওয়ানের পক্ষে হলেও বেইজিং তার দীর্ঘদিনের একত্রীকরণের লক্ষ্য অর্জনের একটি অংশ হিসেবে মনে করছে।দুই বছর আগে নির্বাচিত হওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিও চীনের সঙ্গে তাঁদের উত্তেজনা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চুক্তিটি তারই একটি প্রতিফলন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় দেশ উপহার-বিনিময় করে এবং একে অন্যের সাফল্য কামনা করে।চুক্তিটি রপ্তানিনির্ভর তাইওয়ানের জন্য অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ৮০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য চীনে রপ্তানি করা হয় এবং ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য তাইওয়ান আমদানি করে। এর মধ্যে প্রায় ১৪ বিলিয়ন ডলার মূল্যের তাইওয়ানের পণ্যসামগ্রী শুল্কমুক্ত অথবা হ্রাসকৃতভাবে রপ্তানি করা হবে।অন্যদিকে চীনের তিন বিলিয়ন ডলারের রপ্তানি শুল্কমুক্ত অথবা হ্রাস করা হবে।এ ছাড়া তাইওয়ানের ব্যাংক, ইনস্যুরেন্সসহ বেশ কিছু সেবা খাতের প্রতিষ্ঠান চীনে প্রবেশের অধিকার পাবে।