তাজমহল এশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ: জনমত জরিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি, এশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণের ওপর পরিচালিত একটি জনমত জরিপে জয়ী হয়েছে। কুয়ালালামপুরে এশিয়ান অ্যাট্রাকশনস এক্সপো (এএই) ২০১০ চলাকালে এশিয়ান অ্যাট্রাকশনস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যামিউসমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস (আইএএপিএ) জরিপের এ ফল ঘোষণা করে।মে ও জুন মাসব্যাপী টেলিভিশন চ্যানেলগুলোতে এশীয় আকর্ষণগুলোর ওপর অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এশিয়াতে এই চ্যানেলগুলোর আট কোটি কেবল গ্রাহক আছে। মোট ছয়টি শ্রেণীতে পুরস্কার দেওয়া হয়। এএই ওয়েবসাইট এবং সামাজিক গণমাধ্যমগুলোর মাধ্যমে মোট ৯৪ হাজার ৯৯টি ভোট দিয়ে বিজয়ীদের নির্বাচন করেন জনগণ।—দ্য টাইমস অব ইন্ডিয়া