তাজমহলের সামনে রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিল ছবি ভিন্নাইথানডি ভারুভায়ার হিন্দি সংস্করণ মুক্তি পাচ্ছে অচিরেই। এর নাম রাখা হয়েছে এক দিওয়ানা থা। এর সংগীত পরিচালক হিসেবে আছেন অস্কারজয়ী এ আর রহমান। ছবিটির অডিও অ্যালবাম মুক্তি পাচ্ছে কদিন বাদেই। রহমান সিদ্ধান্ত নিয়েছেন, প্রকাশনা অনুষ্ঠান হবে সপ্তাশ্চর্যের এক আশ্চর্যের সামনে। হ্যাঁ, আগ্রার তাজমহলের সামনেই বসছে রহমানের অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। সেখানে গাইবেন রহমান এবং অ্যালবামের বাকি শিল্পীরা। রহমান বলছেন, তাজমহল ভালোবাসার প্রকাশ, ছবিটিও রোমান্টিক ঘরানার, তাই ব্যাপারটি বেশ মানানসই হচ্ছে। টিএনএন।