তাজরীনে অগ্নিকাণ্ডের মামলা সিআইডিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। গত বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়েছে। সিআইডি-প্রধান মোখলেসুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আজ শনিবার সকালে তিনি তদন্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাজরীন ফ্যাশনস পরিদর্শন করেছেন। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, শ্রমিকেরা কীভাবে তখন নিজেদের রক্ষা করেছেন—এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন তিনি। গত বছরের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১১ জন পোশাকশ্রমিক মারা যান। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি আশুলিয়া থানা পুলিশ তদন্ত করছিল। এ ঘটনায় নাশকতার অভিযোগ ওঠায় মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।