তাজরীনের কর্মীরা বেতন পাবেন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের কর্মীদের আগামীকাল বুধবার বেতন দেওয়া হবে। টঙ্গিতে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট (আইআরআই) প্রাঙ্গণে বেলা ১১টায় মোট ৯৯০ জন কর্মীকে বেতন দেওয়া হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। গত শনিবার কারখানাটির কর্মীদের বেতন দেওয়ার কথা থাকলেও ভুয়া তালিকার অভিযোগে দেওয়া হয়নি। এরপর ৬ ডিসেম্বর বেতন দেওয়ার কথা জানানো হয়। কিন্তু আজকের বৈঠকে আগামীকাল বেতন দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।