তাজিকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য এশিয়ার তাজিকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৫ সেনা নিহত হয়েছে বলে দেশটির সামরিক সূত্র জানিয়েছে।তবে তাজিকিস্তানের সেনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। উড়ন্ত অবস্থায় একটি বিদ্যুতের লাইনে ধাক্কা খাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।রাশিয়ায় তৈরি এমআই-৮ হেলিকপ্টারটি নিয়ে সেনারা দেশটির জঙ্গি উপদ্রুত রাস্ট উপত্যকার দিকে যাচ্ছিলেন। ১৯৯০ সাল থেকে ইসলামি জঙ্গিরা রাস্ট উপত্যকায় শক্ত অবস্থান তৈরি করেছে। গত সেপ্টেম্বরে এক জঙ্গি হামলায় দেশটির ২৮ জন সেনা নিহত হন। আল-কায়েদা-সংশ্লিষ্ট মধ্য এশিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামি মুভমেন্ট অব উজবেকিস্তান এ হামলার দায়িত্ব স্বীকার করে। ওই ঘটনার পর তাজিকিস্তানের সেনাবাহিনী জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।—বিবিসি