তাজে মুগ্ধ ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার ভারতের তাজমহল দেখতে গিয়ে সাধারণ দর্শক ‘ফ্রি’ হিসেবে পেয়েছিল টম ক্রুজকে। সকাল ছয়টায় এই তারকা গিয়েছিলেন তাজমহল দেখতে। তবে ভারতে তিনি এসেছেন মিশন ইম্পসিবল সিরিজের চতুর্থ ছবির প্রচারণায় অংশ নিতে। মিশন ইম্পসিবল: গোস্ট প্রটোকল নামের এই ছবিতে ক্রুজের সঙ্গে অভিনয় করছেন বলিউড তারকা অনিল কাপুর। তাজমহলের ঝলকানি দেখে মুগ্ধ ক্রুজ বললেন, ‘অপূর্ব সুন্দর! এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। তাজ দেখার ইচ্ছা আমার অনেক দিনের।’ আইএএনএস।