তাড়াইলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাঁশাটি গ্রামে আজ বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঈদের দিনে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতেরা হলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়মন আক্তার (১১) ও তার ছোট ভাই সৌরভ (৩)। তাদের বাবা মো. আবুল কাসেম দুবাই প্রবাসী।এলাকাবাসী জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ময়মন তার ছোট ভাইকে কোলে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়ি থেকে বের হচ্ছিল। এ সময় ফুফুর বাড়ির বিদ্যুত্ সংযোগের তার ছিঁড়ে ভাই-বোনের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ঘটনাস্থলে যান। ভাই-বোনের লাশ বাঁশাটি গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।যোগাযোগ করা হলে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিকুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাটি মর্মান্তিক। সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছি।