তাণ্ডবের প্রতিবাদে মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকেরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে একটি প্রতিবাদ সমাবেশ করেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের তাণ্ডবের নিন্দা জানান তাঁরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে কঠোরভাবে দমন করায় সরকারকে ধন্যবাদ জানান কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা। হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের তাণ্ডব এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রেসক্লাবের মূল ফটকের সামনে দুপুর ১২টার দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।