আগামীকাল মেয়েটির পরীক্ষা। যথারীতি সে পড়ছিল। রাত ১০টা কি সোয়া ১০টার দিকে তার মোবাইল ফোনে একটা এসএমএস আসে। অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্য। মেয়েটি মর্মাহত।কিছুতেই আর পড়ায় মন বসাতে পারছিল না।গা ঘিন ঘিন করছিল। মেয়েটি এর প্রতিবাদ করতে চাইছিল কিন্তু কীভাবে সেটা ভেবে পাচ্ছিলনা।অবশেষে সে সিদ্ধান্ত নিল—সে লিখবে নারীমঞ্চের পাতায়। ‘যে কথা যায় না বলা’—এটাই একমাত্র বলার জায়গা। যে মানুষ মোবাইল ফোনে মেয়েদের বাজে বার্তা পাঠায় সে মানুষ কোনো মেয়ের কাছের মানুষ (ভাই, বন্ধু ইত্যাদি) হতে পারে না।এ রকম বার্তা আজকাল অনেক মেয়েকেই সহ্য করতে হচ্ছে। আমি সবাইকে আহ্বান করছি, যাঁরাই এ রকম বার্তার সম্মুখীন হবেন, তাঁরা এসএমএসকারীর চেহারা উন্মোচন করুন মোবাইলনাম্বারের মাধ্যমে। সবাই এদের আসল চেহারাটা চিনুন। পরিবারের বা কাছের মানুষের কাছ থেকে ঘৃণার দৃষ্টি পাওয়াই এদের একমাত্র শাস্তি।নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক